অবশেষে, ভূগর্ভ, পরমাণু স্থাপনা, নির্মাণ, ইরান,
বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আল জাজিরা
ads

‘গোপন করার জন্য নয়, বরং গত তিন দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার হুমকি ও ঝুঁকি এড়াতেই ইরানের পরমাণু স্থাপনাগুলো ভূগর্ভে নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী।

ইরানের বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাত দিয়ে ইসলামী বলেন, ইরানের পরমাণু স্থাপনার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার নিন্দা না জানানো পর্যন্ত জাতিসঙ্ঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এসব স্থাপনা পরিদর্শনের দাবি জানাতে পারে না।

তিনি বলেন, ‘সংস্থাটি যতক্ষণ সামরিক হামলার নিন্দা জানাতে রাজি না হবে, ততক্ষণ হুমকির মুখে থাকা এবং হামলার শিকার স্থাপনা পরিদর্শনের দাবি জানাতে পারে না।’

ইসলামী আরো বলেন, ‘তারা বলছে, ইরান কিছু লুকাচ্ছে এবং ভূগর্ভে স্থাপনা তৈরি করেছে। কিন্তু গোপন করার জন্য এসব স্থাপনা মাটির নিচে তৈরি করা হয়নি। বরং গত ৩০ বছরে আমেরিকা-ইসরাইলি পক্ষ বিভিন্নভাবে ইরানের পরমাণু শিল্পকে ঝুঁকির মুখে ফেলেছে এবং হামলা চালিয়েছে।’

চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বারবার ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘ধ্বংস করে দেয়া হয়েছে’।

সূত্র : আল জাজিরা