ম্যাপ
ম্যাপ। সংগৃহীত ছবি

ইয়েমেনের সানা শহরের কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বানি হাশিশ জেলার আল-শারিয়া এলাকায় এ হামলা চালানো হয়। 

Advertisement

স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে হাউছি-পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমান হামলায় পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুসহ হতাহতদের লাশ উদ্ধারের কাজ চলছে।

Advertisement

সূত্র : আল জাজিরা