রিয়াদ অঞ্চলের আকাশ
রিয়াদ অঞ্চলের আকাশ। সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদ অঞ্চলে হাউছিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে প্রতিহত ও ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (৭ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। 

Advertisement

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘রিয়াদ অঞ্চলের দিকে ছোড়া হাউছিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের হাউছি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত যখন তীব্রতর হচ্ছে, ঠিক তখনই এই বিষয়টি সামনে এলো।

Advertisement

২০১৪ সালে হাউছিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির অন্যান্য অঞ্চল দখল করে। এরপর ২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি