
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কূটনৈতিক সমাধানে আশাবাদী সংযুক্ত আরব আমিরাত। তবে আমিরাত সব ধরনের খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।
বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়ালগ নামের একটি নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় আনোয়ার গারগাশ বলেন, ‘আমরা আশা করি কূটনৈতিক আলোচনায় কিছু অগ্রগতি হবে।’
তিনি আরো বলেন, ‘আরেকটি যুদ্ধ এই অঞ্চলের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। তবে অতীতের মতো এবারো আমরা যে কোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।’
আরো পড়ুন—৪ দিন গ্যাসের লাইনে স্বল্প চাপ থাকবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এবং নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা বেড়েছে। তবে একইসাথে কূটনৈতিক তৎপরতাও জোরদার করা হয়েছে।
কাতারের মধ্যস্থতাকারীরা শুক্রবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন। আবুধাবিতে এই আলোচনা শনিবারও অনুষ্ঠিত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার জানিয়েছেন, ইরানের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যে কোনো হুমকি বা আক্রমণের জবাব ‘অবিলম্বে এবং ভৌগোলিক সীমানা পরোয়া না করে’ দেয়ার জন্য তার সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








