ইসরাইল
ইসরাইলে ইহুদি-আরব সরকার দাবি। সংগৃহীত

তেল আবিবে ইহুদি ও আরবদের অংশগ্রহণে একটি যৌথ সরকার গঠনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি রবিন স্কয়ারে গিয়ে শেষ হয়েছে। হাবিমা স্কয়ার থেকে ইবন গাবিরোল প্রধান সড়ক হয়ে সেখানে পৌঁছানো এই মিছিলে আনুমানিক ২,০০০ বিক্ষোভকারী অংশ নেন।

Advertisement

বিক্ষোভকারীরা ড্রাম বাজিয়ে পদযাত্রা করেন এবং তাদের হাতে 'পরিবর্তনের জন্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে' ও 'সবার জন্য সমতা' লেখা নানা ব্যানার-পোস্টার দেখা যায়।

হিব্রু ভাষায় তারা স্লোগান দেন : 'অংশীদারিত্ব ও সমতার শক্তিতে, আমরা এই সরকার পরিবর্তন করছি।'

অন্যদিকে, মিছিলে অংশ নেওয়া অন্য একটি দল আরবি ভাষায় স্লোগান তোলে: 'শান্তি, স্বাধীনতা, সামাজিক বিচার।'

এর আগে জেরুসালেমের প্যারিস স্কয়ারেও একই দাবিতে অপেক্ষাকৃত ছোট আকারের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত ইসরাইলি পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের মতো আসন পায়নি। ফিলিস্তিনি আরবদের দুটি দল মোট ১৯টি আসন পেয়েছে। তাদের সমর্থন পেলে যে কেউ সরকার গঠন করতে পারে।

সূত্র : টাইমস অব ইসরাইল