আয়াতুল্লাহ আলী  খামেনি, হত্যা, ইসরাইল, ভুল করেছে ,
আয়াতুল্লাহ আলী খামেনির দেয়াল চিত্রের পাশে দিয়ে হেঁটে চলেছেন ইরানি এক নারী। সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের শুরুতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে হত্যা করা ভুল ছিল বলে মন্তব্য করেছেন ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তাঁর বক্তব্য, এই হত্যাকাণ্ড ইসরাইলের স্বার্থ রক্ষায় কোনো কাজে আসেনি। পাশাপাশি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যকেও ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন গোলান।

Advertisement

আল জাজিরা শনিবার (১০ অক্টোবর) জানায়, ইয়ার গোলান বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, মোজতবা খামেনির পিতাকে হত্যা করাটা ভুল ছিল।’ ইয়ার গোলানের ভাষায়, 'আলী খামেনি হত্যার যোগ্য ছিলেন না, তা নয়; বরং এই হত্যাকাণ্ড ইসরাইলের কোনো স্বার্থেই আসেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রথম দফার হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। ওই হামলায় ইরানের আরো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও নিহত হন। পরে তাঁর ছেলে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।  ধারণা করা হয়, মোজতবা তাঁর বাবার তুলনায় ঝুঁকি নিতে অনেক বেশি প্রস্তুত।

২০০৩ সালে আলী খামেনি ইরানে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তাঁর যুক্তি ছিল, এ ধরনের গণবিধ্বংসী অস্ত্র ইসলামের মূলনীতির পরিপন্থী।