বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। নয়া দিগন্ত গ্রাফিক্স

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশীর নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

Advertisement

শনিবার (৭ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ সাত বাংলাদেশীর মর্মান্তিক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করার দোয়া করছি।

Advertisement

তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, হে মহান রব! তাদের প্রিয়জন হারানোর এই অসহনীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করুন। একইসাথে নিহতদের লাশ শিগগিরই দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

শোকবার্তায় তিনি আরো বলেন, মহান আল্লাহ নিহতদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন এবং এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।