ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ। ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে একটি সড়কে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ স্থানীয়দের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে সড়কটি সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় অবশেষে কালাইয়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। শনিবার (৭ নভেম্বর) সকালে সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কালাইয়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে ৪৫০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের এই সড়কটি সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়েছে।

আরো পড়ুন—সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত, জানা গেল প্রাথমিক পরিচয়

Advertisement

তিনি বলেন, বিগত সময়ে যারা বাউফলবাসীর জনপ্রতিনিধি ছিলেন তাদের কেউ ছিল এমপি, কেউ ছিল উপজেলা চেয়ারম্যান, কেউ ছিল ইউনিয়ন চেয়ারম্যান। কিন্তু তারা কেউ জনগণের কল্যাণে কাজ করেনি। বরং তাদের নিজেদের কল্যাণে কাজ করতে গিয়ে তারা দুর্নীতি, অনিয়ম, দলীয়করণের মাধ্যমে জনগণকে শোষণ করেছে। জামায়াতে ইসলামী থেকে এমপি কিংবা উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং হবে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী সমাজের নেতৃত্বে থাকলে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ হয় না, হবে না। রাষ্ট্রীয় বরাদ্দের শতভাগ জনগণের কল্যাণে ব্যয় করা হয়। জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে রাষ্ট্রীয় বরাদ্দ দলীয় নেতাকর্মীদের পকেটে যায় না। তাই জামায়াতে ইসলামী থেকে সমাজের নেতৃত্ব নির্বাচিত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির প্রকৌশলী ইবনে আব্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।