ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত। প্রতীকী ছবি
ads

গাজা শহরের পশ্চিমে আল-কাতিবা এলাকায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো অন্তত সাতজন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’-এর সূত্র অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, আজ দিনের বেলায় মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের প্রবেশপথের কাছে ইসরাইলি গুলিবর্ষণে এক নারী আহত হন।

সূত্র : আলজাজিরা