হাম, মৃত্যু, শিশু
হামে আক্রান্ত শিশু। এআই নির্মিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০০ জন।

Advertisement

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে দেশে এক হাজার ১৫৮ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে এক হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৩১৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ সময়ে মোট এক হাজার ৪০০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ সাত হাজার ৫২৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে এক লাখ ৯৮ হাজার ৭৫২ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ৩২ হাজার ৮২৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের।

সূত্র : বাসস