ডেঙ্গুতে আক্রান্ত রোগী
ডেঙ্গুতে আক্রান্ত রোগী। সংগৃহীত

এ বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে এবং আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে দুই হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

Advertisement

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

অধিদফতর আরো জানিয়েছে, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট এক লাখ এক হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৯৫ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ইউএনবি