সিলেট, ডেঙ্গু, মৃত্যু, এডিস মশা
এডিস মশা। ফাইল ছবি
ads

সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরো আটজন শনাক্ত হওয়ায় ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,২২০ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন।

রোববার (২৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আটজনের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৩১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, নর্থ ইস্ট মেডিক্যালে পাঁচ, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১,২২০ জনের মধ্যে হবিগঞ্জে ৪৭৮, সুনামগঞ্জে ২৮৩, সিলেটে ৩২৭ ও মৌলভীবাজারে ৯৮ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে কারও মৃত্যু না হলেও দুজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।