ফুটবল
স্পেন ফুটবল টিম। নয়া দিগন্ত

নতুন পাঁচ মুখের অপেক্ষায় স্পেনের জাতীয় দল। উয়েফা নেশন্স লিগের শেষ দুই ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। চোটের কারণে নেই কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

Advertisement

তবে দল ঘোষণার দিন সংবাদমাধ্যমের সামনে শুধু ফুটবল নিয়েই কথা বলেননি স্পেন কোচ, স্মরণ করেছেন সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদেরও।

শুক্রবার (৬ নভেম্বর) ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন পাঁচজন। তারা হলেন গোলরক্ষক আলভারো ভালেস, ডিফেন্ডার হাকোবো রামোন, মিডফিল্ডার মার্ক রোকা, পাবলো বারিওস ও উইঙ্গার আন্দের বারেনেচেয়া।

Advertisement

বারিওস ও বারেনেচেয়া আগে দে লা ফুয়েন্তের অধীনে ক্লাব পর্যায়ে খেললেও জাতীয় দলে এবারই প্রথম সুযোগ পেলেন। এছাড়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া ও ডিফেন্ডার পেদ্রো পোরো। 

তবে চোটের কারণে এবার নেই অধিনায়ক রদ্রি, দানি ওলমো ও এরিক গার্সিয়া। গুরুত্বপূর্ণ কয়েকজনকে না পেলেও নতুনদের সুযোগ দিয়ে শেষ দুই ম্যাচের দল সাজিয়েছেন দে লা ফুয়েন্তে।

আগামী ১২ নভেম্বর প্রাগে চেকিয়ার বিপক্ষে খেলবে স্পেন। তিন দিন পর নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। নেশন্স লিগে প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে এরই মাঝে পরের পর্ব নিশ্চিত করেছে স্পেন। এখন লক্ষ্য গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা।

দল ঘোষণার ভিডিওতে অবশ্য আবেগঘন বার্তাও দিয়েছেন স্পেন কোচ। সম্প্রতি দেশটিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পাশাপাশি মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সাথে সংঘর্ষের পর মৃত্যু হওয়া টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলকেও স্মরণ করেছেন তিনি।

দে লা ফুয়েন্তে বলেন, ‘এমন ঘটনা কখনোই হওয়া উচিত ছিল না। স্পেনের এমন কষ্ট পাওয়ার কথা নয়। মাঠে যে কাজটি আমরা সবচেয়ে ভালো জানি, সেটির মাধ্যমেই নিহত ব্যক্তিদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাব।’

স্পেন দল :
গোলরক্ষক : উনাই সিমন, দাভিদ রায়া, হোয়ান গার্সিয়া, আলভারো ভায়েস।

রক্ষণভাগ : আয়মেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক পুবিল, ডিন হাউসেন, পেদ্রো পোরো, হাকোবো রামন, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো।

মিডফিল্ড : ফাবিয়ান রুইজ, পেদ্রি, মিকেল মেরিনো, মার্তিন সুবিমেন্দি, আলেক্স বায়েনা, ফেরমিন লোপেজ, পাবলো বারিওস, মার্ক রোকা।

আক্রমণভাগ : মিকেল ওইয়ারসাবাল, ফেররান তোরেস, রবার্তো ফেরনান্দেজ, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আন্দের বারেনেচেয়া।