ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো। সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার অর্থ তার খেলোয়াড়ি জীবনের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও। পর্তুগিজ এই মহাতারকার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার বাকি রয়েছে বলে মনে করেন তিনি।

Advertisement

মাদ্রিদে তিন বছর মরিনিওর অধীনে খেলেছেন রোনালদো। বৃহস্পতিবার পর্তুগালের হয়ে ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচ খেলে রেকর্ড ১৪৬ গোল করেছেন তিনি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে মরিনিও বলেন, ‘এটি অবসর নয়, তার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। যারা তাকে চেনেন, তারা জানেন, ক্যারিয়ার নিয়ে তার এখনো অনেক লক্ষ্য রয়েছে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘আমার একটাই প্রত্যাশা, একজন ফুটবলার হিসেবে যেদিন তিনি সত্যিকার অর্থে অবসর নেবেন, সেটি যেন গতকালের ঘটনার চেয়ে ভিন্নভাবে হয়।’

গত সেপ্টেম্বরের শেষ দিকে নেশন্স লিগের একটি ম্যাচে রোনালদোকে খেলাতে অস্বীকৃতি জানানোয় পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সাথে তার মতবিরোধ দেখা দেয়।

এরপর ৪১ বছর বয়সী রোনালদো তাৎক্ষণিকভাবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞাও দেয়া হয়। এর মধ্য দিয়ে ইউরো ২০১৬ জয়ী এই তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে দুঃখজনক এক ঘটনায়।

তবে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাবেন রোনালদো। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সাথে চুক্তি রয়েছে তার। বাসস