
মাথার ওপর পাহাড়সম লিড। রানের বিশাল বোঝা নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চার শতাধিক রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ইনিংস পরাজয় এড়ানোর কঠিন চ্যালেঞ্জ এখন টাইগারদের সামনে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৯৪ রান ছিল দক্ষিণ আফ্রিকার। আজ বুধবার তৃতীয় দিন আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে তারা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৯১ রানের জবাবে ৪০৩ রানের লিড পায় প্রোটিয়ারা।
এতো বড় রানের লিডের চাপে ব্যাট হাতে কতটা প্রতিরোধ গড়তে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, এখন সেটিই দেখার বিষয়। ইনিংস পরাজয় এড়াতে হলে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করতে হবে সফরকারীদের।
সেই লক্ষ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম। দেখার বিষয় এবার কতটা চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ। নাকি প্রথম ইনিংসের মতো আবারো করতে হয় অসহায় আত্মসমর্পণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









