
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বৃদ্ধির পরিণতি ভয়াবহ হবে। তিনি হুমকি বন্ধ করা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং আলোচনার মাধ্যমে সঙ্কটের সমাধান করার ওপর জোর দিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) মারিয়া জাখারোভা ইরানের ওপর সামরিক আগ্রাসন পুনরায় ঘটার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা এখন আরো হামলার হুমকি দিচ্ছে, তাদের এই বাস্তবতা নিয়ে ভেবে দেখা উচিত।
তিনি আরো বলেন, ইরানের চারপাশের পরিস্থিতি এখনো জটিল। দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অকারণ আগ্রাসনের শিকার হয়েছে। এই সংঘাতের সমাধান এখনো হয়নি এবং এটি নিকট ও মধ্যপ্রাচ্যজুড়ে অন্যান্য সঙ্কট-প্রক্রিয়ার সাথে জড়িয়ে আছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা মধ্যস্থতাকারীদের তৎপরতাকে সমর্থন করি এবং নিজেরাও আলোচনা প্রক্রিয়ায় অংশ নিচ্ছি। এছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে এবং তা বাস্তবায়নে সহায়তা করতেও আমরা প্রস্তুত।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








