নাভি পিল্লাই, আইসিসি
আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। সংগৃহীত

আন্তর্জাতিক আইনের ওপর বর্তমান আক্রমণের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন আদালতটির প্রেসিডেন্ট।

Advertisement

দ্য হেগ থেকে এএফপি জানায়, শুক্রবার এক বিবৃতিতে আইসিসি প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেন, ‘আন্তর্জাতিক আইনি ব্যবস্থা ও আইনের শাসন যখন গভীর চ্যালেঞ্জের মুখে, তখন এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে।’

গাজায় সামরিক অভিযান পরিচালনার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র আইসিসিকে ‘ইটের পর ইট খুলে’ ভেঙে ফেলার অঙ্গীকার করেছে।

ওয়াশিংটন ইতোমধ্যে আইসিসির শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পুরো আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে, যা প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে।

আকানে তার বিবৃতিতে বলেন, ‘স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে আন্তর্জাতিক ন্যায়বিচার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই পুরস্কার তারই তাৎপর্যপূর্ণ স্বীকৃতি।’

সূত্র : এএফপি/বাসস