সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়েছে
সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়েছে ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালাইসে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম সুইসইনফো এ তথ্য জানিয়েছে।

ভ্যালাইস আঞ্চলিক পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার বিকেলে একটি ছোট বিমানে থাকা তিনজন নিহত হয়েছেন।

টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক-ইঞ্জিনবিশিষ্ট হালকা বিমানটি উড্ডয়ন করে। পরে ভ্যালাইসের লিউকারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ও জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তিনজনের মৃত্যুর বিষয়টিই নিশ্চিত করেছে তারা। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি