
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মিরপুর বিভাগ ১৪৮ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, রমনা বিভাগ ৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন এবং উত্তরা বিভাগ ৩২ জনকে গ্রেফতার করে। এছাড়া গোয়েন্দা বিভাগ নয়জন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








