
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১৩১৭ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের কানাইঘাট উপজেলাধীন সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), নন-ইলেকট্রিক ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার বিস্ফোরক দ্রব্যাদির উৎস ও মালিকানা শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








