
রাজধানীর রামপুরা লেকের ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টা ৩৫ থেকে ৭টা ৪০ মিনিটের মধ্যে লেকের পানিতে একটি লাশ ভেসে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ব্রিজের নিচে অবস্থানের কারণে লাশ উদ্ধারে কিছুটা সময় লেগেছে। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








