
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আসামি খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইমান আলীর ছেলে।
এসআরবি জানায়, ওই গৃহবধূর মাদরাসা শিক্ষার্থী মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন খাইরুল ইসলাম (৩৩)। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যেতেন। অন্যদিনের মতো গত ৮ আগস্ট বিকেলে তিনি ওই বাড়িতে যান। তখন ভুক্তভোগীর মেয়ে বাইরে খেলতে যায়। এই সুযোগে বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন এবং কৌশলে কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় থেকে খাইরুল ইসলামকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








