ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি অভিযান, গ্রেফতার, ডিএমপি, মামলা, মিরপুর বিভাগ, ইয়াবা, হেরোইন, ডিবি অভিযান, সিটিটিসি অভিযান
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা হয়েছে।

Advertisement

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন এবং ওয়ারী বিভাগে ৬০ জনকে গ্রেফতার করা হয়। গুলশান বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৬ জন এবং উত্তরা বিভাগে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষায়িত ইউনিটের মধ্যে গোয়েন্দা বিভাগ (ডিবি) দুইজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।

এছাড়া দুইটি মোটরসাইকেল, দুইটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।