
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১, ওয়ারী বিভাগে ৭১, মতিঝিল বিভাগে ৪৯, তেজগাঁও বিভাগে ৯০, মিরপুর বিভাগে ১২৪, গুলশান বিভাগে ৩২, উত্তরা বিভাগে ৫১ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে এক কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








