
দেশের সাইক্লিং অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো দেশব্যাপী মাউন্টেন বাইকিং প্রতিযোগিতা ‘আকিজ বাইসাইকেল এমটিবি চ্যাম্পিয়নশিপ সিজন-১-এর জার্সি উন্মোচনের মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের সাইক্লিং অঙ্গনে নতুন এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
দেশের আটটি বিভাগে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন মোট ১ হাজার ৬০০ জন পুরুষ সাইক্লিস্ট। প্রতিটি বিভাগ থেকে ২০০ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবেন এবং তাদের মধ্য থেকে সেরা ১০ জন রাইডার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন। ফলে আটটি বিভাগ থেকে নির্বাচিত মোট ৮০ জন পুরুষ প্রতিযোগী চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবেন।
অন্যদিকে, নারী সাইক্লিস্টদের অংশগ্রহণ নিশ্চিত করতে থাকছে একটি পৃথক নারী বিভাগ। এই বিভাগে মোট ৫০ জন নারী প্রতিযোগী কোনো বিভাগীয় বাছাই পর্ব ছাড়াই সরাসরি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। সব মিলিয়ে পুরুষ ও নারী বিভাগে মোট ১২০ জন সাইক্লিস্ট চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ১ লাখ ৫০ হাজার ও ১ লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, নারী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার পাবেন। শুধু আর্থিক পুরস্কারই নয়, প্রতিযোগিতার শীর্ষ দুই বিজয়ীর জন্য থাকছে আকিজ বাইসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিশেষ সুযোগ।
আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ট্রায়াথলন ড্রিমার্সের যৌথ উদ্যোগে দেশের আটটি বিভাগে প্রতিযোগিতাটি পরিচালিত হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সাইক্লিস্টদের একত্রিত করে একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি করা হবে।
আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের সাইক্লিং সংস্কৃতিকে আরো এগিয়ে নেয়া, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাইক্লিস্টদের জন্য একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি করা।
উল্লেখ্য, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকের আস্থাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি দেশের সাইক্লিং শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের অভ্যন্তরীণ সাইকেলের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারেও বাইসাইকেল রফতানি করছে, যা দেশের রফতানি খাত ও শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জয়নুল আবেদিন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলমসহ প্রতিষ্ঠান দুটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাইক্লিং কমিউনিটির প্রতিনিধিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









