জমঈয়তে আহলে হাদীসের আন্তর্জাতিক সম্মেলনে মুসল্লির ঢল
জমঈয়তে আহলে হাদীসের আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে। নয়া দিগন্ত
ads

দেশী-বিদেশী অসংখ্য মুসল্লির উপস্থিতিতে শুক্রবার (২৭ নভেম্বর) শেষ হয়েছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

‘তাওহীদ ও সুন্নাহর অনুসরণই মুসলিম উম্মাহর ঐক্যের ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে অবস্থিত জমঈয়ত ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শুক্রবার দ্বিতীয় দিন প্রথম অধিবেশন শেষে জুমার জামায়াতে নামে মুসল্লির ঢল নামে। খুৎবাহ প্রদান করেন কুয়েতের ইসলামী শিক্ষা অধিদফতরের প্রধান গবেষক, আয়েশা আল-মিহরী মসজিদের ইমাম ও খতীব শায়খ ড. মুহাম্মদ হিশাম ত্বহিরী। 

আরো পড়ুন : পাকিস্তান সংসদ ভবনে দাদার ছবির নিচে হুম্মাম কাদের চৌধুরী, দিলেন আবেগঘন বার্তা

খুৎবায় তিনি সঠিক আকিদা, তাওহীদ ও সুন্নাহর অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনা করা হয়।

প্রভাতকালীন অধিবেশনে গেস্ট অব অনার ছিলেন পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা আলহাজ মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস।

দ্বিতীয় দিন বিদেশী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদের ইসলামিক সেন্টারের দাঈ শায়খ সাইয়্যেদ তাওসীফুর রহমান রাশেদী,
মারকাযী জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের নায়েবে আমির শায়খ ড. আব্দুল গফুর রাশেদ, ইন্দোনেশিয়ার দারুল ঈমান ফাউণ্ডেশনের পরিচালক শায়খ মুহাম্মদ এলভী শাম বিন শামসী, মারকাযী জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের কোষাধ্যক্ষ, শায়খ আফজাল মুহাম্মদ ফায়সাল, রিয়াদের আমিরা শাহাত বিনতে সৌদ জামে মসজিদের দাঈ ও সাবেক ইমাম শায়খ আহমাদ বিন সাঈদ আতিয়্যাহ (ফিলিস্তিন), সৈয়দ সিরাজুদ্দীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শায়খ আমীর ফিকরী বিন মুহাম্মদ শাকুর, টেঙ্কু সৈয়দ সিরাজুদ্দীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ অ্যাপ্লায়েড সুন্নাহর পরিচালক শায়খ মুহাম্মদ রাসফান সাজ্জারিন বিন মুহাম্মদ সোফি, নেপালের মারকাযী জমঈয়তে আহলে হাদীস ডেপুটি নাজিম শায়খ জামাল আহমাদ মিয়া শাহ সিরাজী সালাফী ঝাণ্ডানগরী, ভারতের জনপ্রিয় আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমীন), ইহইয়াউত তুরাছ, উত্তরা আঞ্চলিক অফিসের সাবেক ডাইরেক্টর শায়খ আব্বাস বিন ইবরাহীম (সুদান)।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা ও পদ্মা গ্রুপের চেয়ারম্যান মো: আলতাফ হোসেন, সহ-সভাপতি ও ডিসেন্ট পেস্ট্রি শপের স্বত্বাধিকারী আলহাজ মুহাম্মদ জাকির হোসেন, উপদেষ্টা তহিরুল ইসলাম তুহিন, উপদেষ্টা ও সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরীফুল ইসলাম রিপন প্রমুখ।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় জমঈয়ত নেতৃবৃন্দ ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় দুই দিনব্যাপী  আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।