সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নয়া দিগন্ত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই ফেসবুকে ভিডিওবার্তায় জানিয়েছেন সালমান। তার অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরেই এই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিন প্রপার্টিজ এলাকায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যান্টমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ইসিবি চত্ত্বর এলাকায় আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, এমনকি সেখানে গোলাগুলিও হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ব্যবস্থাগ্রহণ করে ঘটনাস্থল থেকে ছুরিসহ দু’জনকে গ্রেফতার করেছে। বর্তমানে সেখানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।