বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, সিলেট টেস্ট, সাদমান ইসলাম, আমির জাঙ্গু, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, হ্যাটট্রিক, তাসকিন আহমেদ
হাসান মাহমুদের বল করার দৃশ্য। নয়া দিগন্ত

সিলেট টেস্টের দ্বিতীয় দিন বড় ধরনের ধাক্কা দিয়ে শুরু হয় বাংলাদেশের। প্রথমে সাদমান ইসলামের চোট, উইকেট না পাওয়া, অবশেষে হাসান মাহমুদের হ্যাটট্রিক হাতছাড়া। এতো কিছুর মধ্যে বড় প্রাপ্তি হাসানের ফাইফার।

Advertisement

৭৮তম ওভারে মেহেদী হাসান মিরাজের করা প্রথম বলে ফ্লিক করেন আমির জাঙ্গু। বলটি ফাইন লেগের দিকে গেলে, বাউন্ডারি ঠেকাতে বলের পিছু নেন সাদমান। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই তার বাম পায়ের গোড়ালি মাটিতে আটকে মচকে যায়। মুহূর্তেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি এ ব্যাটার।

চিকিৎসকরা মাঠে এসে সাদমানকে প্রাথমিক চিকিৎসা দেন। বাম পায়ের জুতা খুলে দেয়া হলেও যন্ত্রণায় দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

Advertisement

৮১.৪ ওভারে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ১৩৩ রান করা আমির জাঙ্গুকে বোল্ড করে সাঁজঘরে ফেরান তিনি। পরের বলেই দুর্দান্ত ইনসুইংয়ে পরাস্ত করেন চেজকে (০)। হাতে আসে হ্যাটট্রিক চাঞ্চ।

বিশপকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পেয়ে যান হাসান। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে দেন বিশপ। রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের ভেতরের কানায় লেগেছিল। তারপরও ২৩ রান করার সেই বিশপ আউট হন হাসানের বলেই।

বিশপের উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার ৫ উইকেট পেলেন হাসান। দেশের মাটিতে এটাই প্রথম।

জাস্টিন গ্রিভসকে ৫১ রানে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। আজ এখনও কোনো উইকেট নিতে পারেন তাসকিন।

৯৫ ওভার খেলে ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে বিরতিতে গিয়েছে দুই দল। জোমেল ওয়ারিকান ও শামার জোসেফ উভয়ই ১৭ বল খেলে যথাক্রমে ৯ ও ১৬ রানে অপরাজিত আছেন।