বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, সিলেট টেস্ট, সাদমান ইসলাম, আমির জাঙ্গু, মেহেদী হাসান মিরাজ
স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান ইসলাম, ইনসেটে চোট পাওয়ার দৃশ্য। সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়ে সাদমান ইসলাম। চোট কতো বড় সে বিষয়ে কিছু না জানা গেলেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

Advertisement

ঘটনাটি ঘটে ৭৮তম ওভারে। মেহেদী হাসান মিরাজের করা ওভারের প্রথম বলে ফ্লিক করেন আমির জাঙ্গু। বলটি ফাইন লেগের দিকে গেলে, বাউন্ডারি ঠেকাতে বলের পিছু নেন সাদমান। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই তার বাম পায়ের গোড়ালি মাটিতে আটকে মচকে যায়। মুহূর্তেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি এ ব্যাটার।

চিকিৎসকরা মাঠে এসে সাদমানকে প্রাথমিক চিকিৎসা দেন। বাম পায়ের জুতা খুলে দেয়া হলেও যন্ত্রণায় দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

Advertisement

এই চোটে ম্যাচ থেকেই ছিটকে যেতে পারেন সাদমান। তিনি ছিটকে গেলে ১০ জন নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। কারণ মাথায় চোট পেলেই শুধুমাত্র কনকাশন বদলি নেয়া যায়।