বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য। ফাইল ছবি

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। 

Advertisement

সর্বশেষ সিরিজের দলে থাকা পেসার নাহিদ রানা এবার চোটের কারণে নেই। তার জায়গায় পেস বিভাগে ফিরেছেন হাসান মাহমুদ। আলিস এর আগে সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন। এবার আন্তর্জাতিক পর্যায়েও মাঠে নামার হাতছানি তার সামনে।

আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর একই ভেন্যুতে আফগানিস্তান ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৩ অক্টোবর একই ভেন্যুতে হবে সিরিজের ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অধিনায়ক থাকছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশের ১৬ সদস্যের দলে আছেন- লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।