ক্রিকেট
প্রস্তুতি ম্যাচ ড্র করল বাংলাদেশ। সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।

Advertisement

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে ১০৮ রান তোলেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার। ৫৭ রান করার পর আহত হয়ে মাঠ ছাড়েন (আহত অবসর) সৌম্য। সাদমান ৯৫ বলে ৪৬ রান করেন। পরের দিকে মুমিনুল হক ৩৩ এবং নাঈম হাসান ৩৬ রান করেন।

সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ৩টি উইকেট শিকার করেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৩.৫ ওভারে ২২২ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে ওয়াসিম মুহাম্মদ সর্বোচ্চ ৬৯ এবং আফতাব আলম ৫৬ রান করেন।

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৩০ রানে ৪টি এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৫৮ রানে ৩টি উইকেট নেন।

১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর দুই দলের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম ৫৩ বলে ৪৪, সাদমান ৩২ এবং মুমিনুল ২৪ রান করেন।