জ্যোতি, অবসর
নিগার সুলতানা জ্যোতি ইন্টারনেট

ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দিতে এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে চার বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটবে জ্যোতির।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি। তিনি জানান, ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দিতে চান।

জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের ব্যবধানে হারের পর জ্যোতি বলেন, ‘আমি মনে করি একজন ব্যাটার ও ক্রিকেটার হিসেবে দেশের বা দলের জন্য আমার আরো অনেক কিছু দেয়ার আছে। আমি সেদিকেই মনোযোগ দিতে চাই। এজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান জ্যোতি। তার নেতৃত্বে ৮১টি ম্যাচ খেলে ৩২টিতে জয় এবং ৪৮টিতে পরাজিত হয় টাইগ্রেসরা। তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। ২০২৪ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছিল টাইগ্রেসরা।

সম্প্রতি ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি জ্যোতি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৩৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৩২, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭, ভারতের বিপক্ষে ৩২ এবং পাকিস্তানের বিপক্ষে ৩৬ রান করেন তিনি।

এ বছরের টি-টোয়েন্টি এশিয়া কাপে চার ম্যাচে মোট ৫৬ রান করেন জ্যোতি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০, শ্রীলঙ্কার বিপক্ষে ৪, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৩ এবং সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৯ রান করেন তিনি।

এছাড়া চলতি বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পায় তারা।

এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে আবারো এশিয়ান গেমসের শেষ চার থেকে বিদায় নেয় বাংলাদেশ।

টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাবেন জ্যোতি।