লোড হচ্ছে...
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য ও বিএম সেক্রেটারি, ইসলামী ব্যাংক কর্মকর্তা লুৎফুল্লাহ মাজেদ (৪৫) শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২ দিন আগে

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বাসাবাড়ি বা আঙিনায় যাতে জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে মসজিদ, মার্কেট ও মহল্লায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।
৪ দিন আগে

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সড়কে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য বহুলাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকান। ঢাকাবাসী তথা সিটি করপোরেশন এ দুর্ভোগ থেকে মুক্তি চায়। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। ডিএসসিসির নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালেই মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেয়া হবে।’
৮ দিন আগে

গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়।
৯ দিন আগে

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর আছিল ভেলর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কেট কর্তৃপক্ষ।
১০ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, টঙ্গীর চেরাগ আলী থেকে একই পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে লালচানের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ, নাসিমার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ও তানিসার শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
১২ দিন আগে

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এসি মসজিদসংলগ্ন মার্কেটটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
১৯ দিন আগে

পিবিআই জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে চাঁদা দাবির এ ঘটনা ঘটে।
১৯ দিন আগে

মো: মাহমুদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে মার্কেটটিতে আগুন লাগে। খবর পেয়ে ৫টা ৪ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। একপর্যায়ে ১০টি ইউনিটের সাথে স্পেশাল রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিট যুক্ত হয়ে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ জন কর্মী এ কাজে অংশ নেন। তাদের সাথে স্থানীয় দুই থেকে তিন শ’ বাসিন্দা ও স্বেচ্ছাসেবী উদ্ধারকাজে সহায়তা করেন।
২০ দিন আগে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
২০ দিন আগে

আগামী ২৩ অক্টোবর থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাটের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকবে।
২৭ দিন আগে


