বহিষ্কৃত বিএনপি নেতা মো: মিজানুর রহমান
বহিষ্কৃত বিএনপি নেতা মো: মিজানুর রহমান। নয়া দিগন্ত
ads

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার সুষ্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বানিজ্যবিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো: মিজানুর রহমান মিজানের সাথে সাংগঠনিকভাবে কোনো প্রকার যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি বগুড়ার আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার মূল আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সাথে গোপনে যোগাযোগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।