নদী
নদীর তলদেশে ভাঙন। নয়া দিগন্ত
ads

বরগুনার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদ্য সংস্কারকৃত বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের ৫৯০ মিটার এর মধ্যে প্রায় ১২০ মিটার অংশ পানির ঘূর্ণাবর্ত ও নদীর তলদেশে ভাঙনের কারণে বাঁধ ধসে পায়রা নদীগর্ভে চলে যাচ্ছে। 

এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ১২০ মিটার অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন জোয়ারের পানির চাপে যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয়দের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর আওতায় তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ বাস্তবায়ন করা হয়। এক কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা চুক্তিমূল্যের এসব কাজ বাস্তবায়ন করে মেসার্স আরএস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শেষ হয়। ৫৯০ মিটার ফোল্ডারে পাঁচ প্যাকেজে চারজন ঠিকাদার নিয়োগ দেয় পানি উন্নয়ন বোর্ড এর মধ্যে গত ২০২৫-২৬ অর্থ বছরে দুই প্যাকেজের কাজ সম্পন্ন করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন এছাড়াও চলতি ২০২৬-২৭ অর্থ বছরে তিন প্যাকেজের কাজ করে মেসার্স আরএস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। 

মূলত চলতি অর্থবছরের দুই প্যাকেজের প্যাকেজের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ও একটিতে ফাটল ধরেছে।

সরেজমিনে দেখা যায়, সংস্কারের অল্প সময়ের মধ্যেই পায়রা নদীর ভাঙন রোধে প্লেসিং করা জিও ব্যাক ও পাইলিং করা বেড়িবাঁধের চলতি বছরে সংস্কার করা অংশ নদীতে ধসে পড়ছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটারজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও মাটি সরে গিয়ে ভেতরের অংশ বেরিয়ে এসেছে। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। 

তাদের দাবি, দ্রুত ভাঙন রোধে স্থায়ী সমাধান না হলে সজনপদ ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, ‘কাজ চলাকালীন বেড়িবাঁধ থেকে নদী বেশ দূরে ছিল। সামুদ্রিক নিম্নচাপজনিত উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে যাতে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত না হয়, সেজন্য বাঁধের স্লোপ জিও ব্যাগ দিয়ে আচ্ছাদন করে দেয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘বর্তমানে ওই স্থানে নদীর তলদেশে ভাঙন শুরু হয়েছে। এটি ঠেকাতে নদীতে জিও ব্যাগ ও ব্লক ফেলা প্রয়োজন, কিন্তু এ মুহূর্তে প্রয়োজনীয় বাজেট নেই। তবে ওইসব এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হয়েছে।’