লোড হচ্ছে...
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ক্রমবর্ধমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও স্বাস্থ্য সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, কনস্যুলার সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
৩ ঘণ্টা ৮ মিনিট আগে

মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় সোচ্চার থাকার আশ্বাস দিয়েছে প্রতিনিধিদলটি।
৬ ঘণ্টা ৩৪ মিনিট আগে

প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেয়া হবে।’
৭ ঘণ্টা ৩৬ মিনিট আগে

আগামী ডিসেম্বরে ভারতের সাথে বর্তমান গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান, চুক্তিটি নবায়ন করা হবে, নাকি নতুন কোনো চুক্তি করা হবে।
১ দিন আগে

আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম)। সম্মেলনে নতুন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য বিনিয়োগের স্থান হিসেবে তুলে ধরার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়।
১ দিন আগে

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
১ দিন আগে

দেশে এ পর্যন্ত প্রায় ছয় হাজার কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। তবে অনেক সড়ক প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। এজন্য সংশ্লিষ্টদের রাস্তা প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও বৃহৎ রক্ষণাবেক্ষণ প্রকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি।
৩ দিন আগে

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
৩ দিন আগে

বাংলাদেশের ছাত্রসমাজ সবসময়ই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। সম্প্রতি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তাদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
৩ দিন আগে

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাথা উঁচু রেখে বাকি বিশ্বের সাথে আলোচনা, সহযোগিতা এবং অংশীদারত্ব করতে প্রস্তুত। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জনগণের স্বার্থ।’
৩ দিন আগে

বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘জনগণ সরকারকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে। পাঁচ বছর পর সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করে জনগণই সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে কাকে ভোট দেবে।’
৪ দিন আগে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। ধামরাইয়ের সোনালী অতীত টাইব্রেকারে বিজয় লাভ করে।
৪ দিন আগে

খেলাধুলার জন্য মাঠের প্রয়োজন, ইতোমধ্যে সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের জেলা প্রশাসক ও ইউএনওদের নির্দেশনা দেয়া হয়েছে।
৫ দিন আগে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানুয়ারি থেকে জুনের মধ্যে (স্থানীয় সরকার নির্বাচনের) কথা বলেছেন। ভালো একটা রেফারেন্স তো পাওয়া গেল। সেভাবে আমরা হয়তো বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, এটা আমি কমিশনে জানাব। আপনাদের রেফারেন্সেই জানাব।
৫ দিন আগে

মীর শাহে আলম বলেন, ‘বিএনপি জনগণের ভোটে মাত্র সাত মাস হলো ক্ষমতায় এসেছে, সাধ্যমতে কাজ করার চেষ্টা করছে। মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব।’
৫ দিন আগে

গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ একটি সময়োপযোগী পদক্ষেপ।’
৫ দিন আগে

‘সাময়িকভাবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কিছুটা সমাধান হয়েছে। তবে পূর্ণাঙ্গরুপে সমাধান হতে আরো কিছুটা সময় লাগবে।’
৬ দিন আগে

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এ এলাকায় একটি স্থায়ী গাইড বাঁধ বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’
৬ দিন আগে

যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। নৌযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭ দিন আগে

সাংবাদিকতার পরিচয় নির্ধারণে একটি গ্রহণযোগ্য মাপকাঠি থাকা প্রয়োজন। এসব বিষয় নিয়ে মন্ত্রণালয় ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা, নতুন নীতিমালা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও এ ধরনের মাপকাঠি প্রয়োজন।
৭ দিন আগে


