
সিলেটে হামে গত দুই দিনে পাঁচ শিশুর মৃত্যুর পর একদিন মৃত্যুহীন কেটেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামে কারো মৃত্যু হয়নি, নতুন শনাক্ত হয়নি কেউ। এ সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১০১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪৮ জন।
শনিবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮২৫ জন। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে ৯২১ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১০১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাত ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুজন হাম রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৫৪৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮, পার্কভিউ মেডিক্যালে ২২, নর্থ ইস্ট মেডিক্যালে ১৫, মাউন্ট এডোরা হাসপাতালে ১২, ওয়েসিস হসপিটালে ১, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯৩, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৯৭, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে দুই শিশুর মৃত্যু, ১৬ জন নতুন শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৩৩ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









