মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ
মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ। সংগৃহীত
ads

এক সময় পাকিস্তানের নেতৃত্বে থাকা দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি। ২০২৬-২৭ মৌসুমের চুক্তিতে তাদের বাইরে রেখেই নতুন তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এবার চুক্তিতে ক্রিকেটারদের ফরম্যাটভিত্তিক বিবেচনার পাশাপাশি তরুণদের উন্নতির জন্য আলাদা ক্যাটাগরিও রাখা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত ৩৮ ক্রিকেটারের তালিকায় আগের মৌসুমের চেয়ে আটজন বেশি ক্রিকেটার রয়েছেন। নতুন কাঠামোয় চুক্তি ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে— এবি, এ, বিসি, সি ও ডি।

এর মাঝে এবি ক্যাটাগরিতে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের ক্রিকেটার, এ ক্যাটাগরিতে শুধু টেস্ট ক্রিকেটার, বিসি ক্যাটাগরিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার ও সি ক্যাটাগরিতে টি-টোয়েন্টি ক্রিকেটারদের রাখা হয়েছে। ডি ক্যাটাগরি মূলত উন্নতির পর্যায়ে থাকা তরুণদের জন্য।

চুক্তিতে জায়গা হয়নি সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী, খুররম শাহজাদ, মোহাম্মদ হারিস, হুসাইন তালাত, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটারদেরও।

চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

কোন ক্যাটাগরিতে কারা

এবি : সালমান আগা, বাবর আজম
এ : আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সৌদ শাকিল
বিসি : আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি
সি : হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক
ডি : আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ ডানিয়েল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তাঈব আরিফ, গাজী ঘোরি, ইমরান রানধাওয়ালা, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ।