
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের পাঠদান দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় ১৫০ জন মাদরাসা শিক্ষক ও পরিচালকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসায় আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন মাদরাসা থেকে প্রায় ১৫০ জন শিক্ষক অংশ নেন।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন নোয়াখালীর নাজিরপুর ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস হাফেজ মাওলানা আবদুর রহমান। প্রশিক্ষণ দেন ঢাকার ডেমরার মাদরাসা আবু হুরায়রা (র:)-এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুছা খান ও আলজামিয়া আল ইসলামিয়া মোজাহেরুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ওসমান।
আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি হাফেজ ইসহাক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শিবলী নোমানী।
এ সময় হাফেজ আবদুল হাফিজসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় শিক্ষকদের পাঠদান পদ্ধতি, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকতার দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








