বিসিএস শিক্ষা ক্যাডারের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
বিসিএস শিক্ষা ক্যাডারের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী। নয়া দিগন্ত

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের চার মাসব্যাপী ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে (বার্ড) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো: মেজবাহুল হক।

সভাপতির বক্তব্যে সাইফ উদ্দিন আহমেদ বলেন, ‘বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থার কোনো বিকল্প নেই। আর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. মো: মিজানুর রহমান।

কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের পরিচালক (প্রশাসন) সালাহ উদ্দিন ইবনে সাঈদ। সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ম পরিচালক শারমিন শাহরিয়া ও সহকারী পরিচালক রহমত উল্লাহ। কোর্স সমন্বয়কের দায়িত্বে ছিলেন পরিচালক (রুটিন দায়িত্ব) আযমা মাহমুদা।

প্রশিক্ষণ কোর্সের সার্বিক ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড লাভ করেন মোসাম্মৎ কবিতা পারভিন এবং ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন প্রভাষক মো: মোখলেছুর রহমান।

চার মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।