নারী, ভিডিও, স্বেচ্ছাসেবক দল, বহিষ্কার, ব্ল্যাকমেইল, গণপিটুনি
গোপনে নারীদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে সেসব ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন মিঠুকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) রাতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দফতরের জাহিদুল ইসলাম খান বাপ্পি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বায়জিদ হোসেন মিঠুর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো: খামারুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে, নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মিঠুকে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে।