
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি-তে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: গোলাম মাবুদ হাসান ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মো: সাইদুল হক সাদী।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে মোট ১০৯ জন খেলোয়াড় অংশ নেবে, যার মধ্যে ৩৭ জন ছাত্রী ও ৭২ জন ছাত্র রয়েছে। এর মধ্যে বিকেএসপির নিজস্ব ৩৭ জন খেলোয়াড় (১৭ জন ছাত্রী ও ২০ জন ছাত্র) এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতাটি বিভিন্ন বয়সভিত্তিক ইভেন্টে অনুষ্ঠিত হবে।
তরুণ প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং টেবিল টেনিস খেলার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্টদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








