পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শামা ওবায়েদ, মানবপাচার, সেনাবাহিনী
কবর জিয়ারত করছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নয়া দিগন্ত

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘মানবপাচারকারীরা সমাজের শত্রু। তাদের প্রতিহত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও পুলিশের সাথে সমন্বয় করা হচ্ছে।’

Advertisement

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনা সদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে তিতাসের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে। তিতাস শেখের মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি গ্রাম পর্যায়েও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

Advertisement

এ সময় নগরকান্দার ইউএনও রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।