
শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটি জানিয়েছে, আগামী ২-৩ বছরে এ সংক্রান্ত মামলায় ও আইনি জটিলতায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন সংগঠনটির সংগঠনটির সভাপতি ড. আলী আফজাল।
তিনি আরো বলেন, আবাসন খাতে শেয়ার বিক্রিভিত্তিক জটিলতায় গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৮২৩টি মামলা বিচারাধীন। এতে ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা আটকে গেছে।
সংবাদ সম্মেলনে রিহাব সরকারের কাছে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে—
১. জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতির অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসায়িক মডেল বন্ধ করতে হবে। প্রয়োজনীয় আইনগত পর্যালোচনার মাধ্যমে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ বা কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।
২. প্রকল্পের জমির মালিকানা, নিবন্ধন, দায়-দেনাম, অনুমোদিত নকশা ও নির্মাণের আইনগত অধিকার নিশ্চিত না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুভিতে অর্থ সংগ্রহ করতে দেয়া হবে না।
৩. শেয়ারভিত্তিক প্রায় প্রতিটি ভবনে সমস্যা রয়েছে এমন অভিযোগ রয়েছে। এমন প্রকল্পগুলোতে জরুরি ভিত্তিতে স্বাধীন কারিগরি ও আইনগত নিরীক্ষা করতে হবে; অনুমোদিত নকশা ও বাস্তব নির্মাণের তুলনামূলক তথ্য যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রকাশ করতে হবে।
৪. একই জমি বা জমির অংশে একাধিকবার বিক্রি, জাল দলিল, ভুয়া অনুমোদন, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। প্রমাণিত অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
৫. প্রতিটি প্রকল্পে জমি ক্রয়, অর্থ সংগ্রহ, নির্মাণ ব্যয়, প্রকল্পের অগ্রগতি এবং ক্রেতাদের অর্থ ব্যবহারের বিষয়ে স্বচ্ছ ও নিরীক্ষযোগ্য হিসাব নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কর, ভ্যাট ও অন্যান্য সরকারি রাজস্ব পরিশোধের বিষয়ও যাচাই করতে হবে।
৬. প্রকল্পে দায়িত্বশীল ডেভেলপার, যোগ্য স্থপতি, প্রকৌশলী এবং প্রয়োজনীয় পেশাদার জনবল নিয়োগ এবং নির্মাণের প্রতিটি পর্যায়ে মান ও নিরাপত্তা তদারকি নিশ্চিত করতে হবে।
রিহ্যাব সভাপতি আরো বলেন, ‘রিহাব স্পষ্টভাবে বলতে চায়, কোনো বৈধ যৌথ মালিকানা বা স্বচ্ছ বিনিয়োগ ব্যবস্থার বিরোধিতা রিহাব করছে না। তবে জমির অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগের নামে এমন কোনো বাণিজ্যিক মডেল পরিচালিত হতে পারে না, যেখানে অর্থের বিপরীতে নির্দিষ্ট ফ্ল্যাট নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নেই, যারা সরকারকে রাজস্ব দেয় না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








