গ্রেফতার
গ্রেফতার চিংকিউ রোয়াজা। নয়া দিগন্ত

পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে রাঙ্গামাটি জেলা শহরের কালিন্দীপুর এলাকার নিজ বাসভবন থেকে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছিল। তাদের মধ্যেই অন্যতম ছিলেন আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজা। 

Advertisement

তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মো: জসিম উদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃত নেতার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও উসকানি দেয়ার পাশাপাশি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে সোপর্দ করার করা হবে।