যুবদল, আহ্বায়ক কমিটি, কমিটি ঘোষণা
বাঁয়ে মিজানুর রহমান রাজ ও ডানে শরিফুল ইসলাম মিলন। সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল ঢাকা মহানগর উত্তরের দুই সদস্যবিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি আপাতত গঠন করা হয়েছে। পরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।