
বান্দরবান শহরে মো: শরীফ (৩৩) নামে এক রাজমিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) শহরের কাছে কসাইপাড়া এলাকায় পাহাড়ি ঝিরির গভীর খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত শরীফ শহরের কাছে মেঘলা পর্যটন এলাকার ভান্ডারীপাড়ার মো: জহিরের ছেলে।
জানা গেছে, সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পাহাড়ি ঝিরির গভীর খাদ থেকে শরীফের লাশটি উদ্ধার করেন। লাশের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় তার পরনের লুঙ্গি থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
বান্দরবান সদর থানার ওসি মো: মাসুদ পারভেজ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও লাশের সুরতহাল করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








