
দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মো: দেলোয়ার হোসেন।
শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকায় আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে তার হাতে এ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে দেলোয়ার হোসেনের এই গৌরবময় অর্জনে স্থানীয় সচেতন মহল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা তাঁর এই বিশাল সাফল্যে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, দেলোয়ার হোসেনের এই রাষ্ট্রীয় স্বীকৃতি তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনকারী অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদেরও গ্রামীণ জনপদের নিরাপত্তা রক্ষা ও জনসেবায় আরও বেশি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে উৎসাহিত করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








