
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম। এর আগে, সন্ধ্যায় আশুলিয়ার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক (আশুলিয়া) আব্দুল হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (কেন্দ্রীয়) মো: শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মনসুর আলী (৪৬)।
ওসি সাইদুল জানান, শ্রমিক আন্দোলনে শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইরাবো এলাকা থেকে শ্রমিক নেতা শামীম, বাইপাইল বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে হেফাজতে নেয়া হয়।
আটক নেতাদের আশুলিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সেখানে হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেয়া করা হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








