জকিগঞ্জ
জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে আটক ১। প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কালিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শাহ আলম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামের আলাউদ্দীনের (আলাই মিয়া) ছেলে।

সিআইডির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুস সালেক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলমকে আটক করা হয়েছে।

এদিকে, হত্যা মামলার বাদি ও নিহত নুমান উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি দাবি করেছেন, শাহ আলম তার বাবার হত্যাকাণ্ডের মূল আসামি।

তবে হত্যাকাণ্ডে শাহ আলমের সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন রয়েছে।